২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরুল ইসলামের অ্যালবামের প্রকাশনা উৎসব

গজল শিল্পী মনজুরুল ইসলামের গানের অ্যালবাম ‘হারানো মেঘের সাথে দেখা’র প্রকাশনা উৎসব ও সংগীতানু্ষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 05:14 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কম্পটোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীত পরিচালক শেখ সাদী খান ও বরেণ্য কন্ঠশিল্পী সুবীর নন্দী।

অনুষ্ঠানে শিল্পী মনজুরুল ইসলাম বলেন, “বেশ যত্ন নিয়ে কাজগুলো করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।”

দেশে গজল গায়কীয় ধারায় একজন শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম তিনি। শাস্ত্রীয় সংগীত চর্চাসহ দেশের শীর্ষস্থানীয় ওস্তাদজীদের কাছে তালিম নেওয়াসহ ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে ‘মাষ্টার অব মিউজিক’ ডিগ্রী অর্জন করেন।

ইতিমধ্যে শিল্পীর কয়েকটি অ্যালব্যাম প্রকাশ হয়েছে।