২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শেষে বিয়ে করছেন রণবীর-দীপিকা

সব ঠিকঠাক থাকলে এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই বিয়ে করবেন বলিউডের সুপারস্টার জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 09:37 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

রণবীর ও দীপিকা’র বিয়ের তারিখ প্রায় পাকা হয়ে গেল। দুই শিল্পীর পরিবার একসঙ্গে বসে ঠিক করেছেন এ বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটে তারিখ ।

মুম্বাই মিরর সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে বসে রণবীরের বাবা জগজিৎ সিং, মা অঞ্জু ভাবনানি এবং দীপিকার বাবা মা প্রকাশ ও উজ্জ্বলা পাড়ুকোন এই দুই তারকার বিয়ের বিষয়ে কথাবার্তা বলেছেন ।

এই তারকা জুটিকে অলংকারও উপহার দিয়েছেন আলোচনার পর । রণবীরের বাবা মা সব্যসাচীর তৈরি একটি শাড়ি উপহার দেন দীপিকাকে।

দীপিকার মা, বোন অনিশার সঙ্গে বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন পুরোদমে।

মুম্বাই মিররের খবর অনুযায়ী, দুই পরিবারের তরফে বিয়ের প্ল্যান, রিসেপশনের স্থান এমনকি আমন্ত্রিতদের তালিকাও তৈরি করেছেন।

তবে বিয়ের অনুষ্ঠান কোথায় হবে তা জানা যায়নি ।

পরিবার, বন্ধু ও আত্মীয়দের নিয়েই সাধারণভাবে বিয়ের অনুষ্ঠান সেরে নিতে চাইছেন দীপিকা-রণবীর। তারপর আলাদা আলাদা দু’টি রিসেপশনের আয়োজন হবে মুম্বাই এবং দীপিকার নিজের শহর বেঙ্গালুরুতে ।

২০১৩ সালে সঞ্জয় লীলা বনসালির ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’তে প্রথম জুটি বাঁধেন এই দুই বলিউডি তারকা, তারপর ২০১৫তে মুক্তি পায় তাদের সাড়াজাগানো সিনেমা ‘বাজিরাও মাস্তানি’ ।

২৫ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত সঞ্জয়ের বিতর্কিত ছবি ‘পদ্মাবত’-এ এই জুটির অনবদ্য অভিনয় আবার আলোচনায় আসে ।

জোয়া আকতারের ‘গুল্লি বয়’-এর পর রণবীর কাজ করবেন রোহিত শেঠির ‘সিম্বা’ চলচ্চিত্রে । তারপরও এই অভিনেতার হাতে রয়েছে কবির খান পরিচালিত ক্রিকেটার কপিল দেব-এর উপর নির্মিত বায়োপিকের কাজ ।

আপাতত শারীরিক অসুস্থতার জন্য দীপিকা বন্ধ রেখেছেন ‘স্বপ্না দিদি’র কাজ ।

তবে দুজনের কেউই বছর শেষে কোনও ছবির কাজ হাতে রাখছেন না।