‘অপরাজেয়’ সাকিব আল হাসান
তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে ‘অপরাজেয়’ শিরোনামে একটি গান পাওয়া যাচ্ছে ইয়োন্ডার মিউজিক অ্যাপে।
গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। জেফারকে ফিচার করে গানটি তৈরি করেছে নেমেসিস ব্যান্ড।
জোহাদ রেজা চৌধুরী বলেন, “বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদান অপরিমেয়। সাকিবকে উৎসাহিত করার উদ্দেশ্যে আমাদের এই গান এবং আমরা অত্যন্ত আনন্দিত গানটি করতে পেরে। আমি আশা করি গানটি শ্রোতাদের দারুণ ভালোবাসা পাবে।”
ইয়োন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার নোভেরা বিনতে নূর বলেছেন, “শুরু থেকেই ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের সংগীত প্রেমীদের জন্য সর্বোচ্চ ফলাফল নিয়ে আসার চেষ্টা করছে। বাংলাদেশের সেরা ক্রিকেটার যিনি আমাদের সকলকে একত্রিত করেন তার জন্য এই গানটি নিয়ে আমরা এসেছি। আমরা ভক্তদের প্রতিক্রিয়া থেকে অত্যন্ত অনুপ্রাণিত এবং তাদের কাছে এই গানটি পৌঁছে দিতে পেরে অত্যন্ত সন্তুষ্ট।”
