২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সরে যাচ্ছে ‘আহত ফুলের গল্প’

২৫ মার্চ সেন্সরবোর্ডে জমা পড়ছে পরিচালক অন্ত আজাদের চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 05:24 PM

Updated : 08 Apr 2022, 06:02 PM

গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন পরিচালক। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপও তার।

অন্তু আজাদ বলেন,  “সিনেমার  সব কাজ চূড়ান্ত পর্যায়ে। আশা করছি ২৫ মার্চের কাছাকাছি সময়ে সেন্সরে যাবে ছবিটি। যদিও আরও আগেই সেন্সরে যাওয়ার কথা ছিল কিন্তু মিউজিকের কিছু বিষয়ে পরিবর্তন ও এফডিসি কেন্দ্রিক কিছু বিষয় মোকাবেলা করতে এই সময়টুকু লাগলো। সেন্সরের পর আশা করছি এপ্রিল থেকেই দর্শক দেখতে পাবে আহত ফুলের গল্প।”

এর আগে ৮ মার্চ  নারী দিবসে প্রকাশ হয় ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার। তার ভাষ্যে, “যেহেতু নারী কেন্দ্রিক গল্প, তাই দিনটিকে শুধু  নারীদের ছবি দিয়ে পোস্টার প্রকাশ করাতে একধরনের যৌক্তিকতা খুঁজে পেয়েছি।”

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া খান। আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, সুজন মাহাবুব, আলী আহসান, অনন্যা হক, শেলী আহসান, জয়া, অভি চৌধুরী, শান্ত কুণ্ডু প্রমুখ।