নারী দিবসে ‘মর্যাদায় গড়ি সমতা’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মর্যাদায় গড়ি সমতা’।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শাহানা হুদা রঞ্জনা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার।
পরিচালকরা জানিয়েছেন, অনুষ্ঠানটির মূল বিষয় পরিবারে মায়ের কাজের মর্যাদা।
শিশুদের সাথে গল্প ও খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে একজন নারী কত ধরনের কাজের সাথে যুক্ত থাকেন। মাকেই এখানে নারীদের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশন-এর আগ্রহ ও সহযোগিতায় নির্মিত ‘মর্যাদায় গড়ি সমতা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন নাওফাত ইউসুফ ইউশা, স্পন্দন সাবাব বিন মাহ্দী, সুকন্যা প্রাচী, রিসালাত রহমান, ফারহা জামান, ফারহানা হাফিজ, আনিসুল হক, মারুফ কবির ও আদিল খান।
বিশেষ এই অনুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়।
