এমা চেম্বারস আর নেই
বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এমা । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
বিবিসি সূত্রে জানা গেছে, গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এমা। রবিবার তার মৃত্যু সংবাদ গণমাধ্যমের নজরে আসে।
এই অভিনেত্রীর মৃত্যু সংবাদ জানিয়ে তার মুখপাত্র জন গ্রান্ট বিবিসিকে বলেছেন, “এমা অনেক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। কমেডি চরিত্রে অভিনয় করে তিনি অসংখ্য দর্শককে হাসিয়ে, আনন্দ দিয়ে ছেন। তিনি চলে গেলেন আমাদের ছেড়ে।”
১৯৯৯ সালে ‘নটিং হিল’ চলচ্চিত্রে হানি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এমা চেম্বারস।
১৯৯৮-এ ‘দ্য ভিকার’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ড পান তিনি ।
‘নটিং হিল' চলচ্চিত্রের সহশিল্পী হিউ গ্র্যা টুইটারে এই অভিনেত্রীকে স্মরণ করে লিখেছেন, ‘এমা চেম্বারস ছিলেন ভীষণ মজার মানুষ। তিনি খুব আন্তরিক আর অবশ্যই একজন অসাধারণ অভিনেত্রী । তার চলে যাওয়ার খবরে খুব মন খারাপ লাগছে।’
তার সহকর্মী ইয়েন ডানকে বিয়ে করেন ১৯৯১সালে । তাদের কোনো সন্তান নেই ।
