রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ‘থিয়েটার ফর রোহিঙ্গা’
বাংলাদেশ সেন্টার ফর পারফরম্যান্স এন্ড কালচারাল স্টাডিজ-এর উদ্যোগে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ও সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থিয়েটার ফর রোহিঙ্গা’ শীর্ষক নাট্যপ্রদর্শনী ও গবেষণা কার্যক্রম।
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে কক্সবাজারের উখিয়া, টেকনাফের শরনার্থী শিবির ও সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী নাট্যপ্রদর্শনী ও মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রম।
এতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এম.এ. বর্ষের শিক্ষার্থীরা।
শাহমান মৈশানের রচনায় বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের নির্দেশনায় নতুন নাটক ‘পাঁজরে চন্দ্রবান’ মঞ্চস্থ হবে এ আয়োজনের প্রথম দিন।
তাদের ন্যায্যতাকে নাকচ করে শুধুমাত্র শক্তি প্রয়োগের কারণে অসংখ্য মানুষের কান্না জমাট বেঁধে বরফ হয়ে গেছে।
সেই অশ্রুভেজা দুঃখকে বাংলাদেশের মানুষ তথা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতেই নাটক ‘পাঁজরে চন্দ্রবান’।”
তিনি জানান, নাট্য প্রদর্শনীতে উপস্থিত থাকবেন সমকালীন বিশ্ব পরিস্থিতি ও রাজনৈতিক নাটকে বিশেষজ্ঞ এবং আইটিআই হাইয়ার এডুকেশন নেটওর্য়াকের কো-ডিরেক্টর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও নির্দেশক ড. ডেরেক গোল্ডম্যান সহ দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা।
‘পাঁজরে চন্দ্রবান’ নাটকটিতে অভিনয় করবেন বিভাগের এম.এ শিক্ষার্থীবৃন্দ। নাটকটির সংগীত পরিকল্পনায় বিভাগীয় শিক্ষক সাইদুর রহমান লিপন ও কাজী তামান্না হক সিগমা, আলোক পরিকল্পনায় আশিক রহমান লিয়ন ও কোরিওগ্রাফিতে অমিত চৌধুরী।
তত্ত্বাবধানে থাকবেন ড. ইসরাফিল শাহীন।
পুরো কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় আছেন বিভাগের চেয়ারম্যান ড. আহমেদুল কবির।
