২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবলীনা-রণজয়ের কণ্ঠে বইমেলা নিয়ে গান

আসন্ন একুশে বইমেলা নিয়ে তৈরি হলো প্রথম পূর্ণাঙ্গ গান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 10:18 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

‘গল্প-কবিতা আর উপন্যাসে, আমার তোমার জানা স্বপ্ন ভাসে, নতুন পাতার চেনা গন্ধ আসে, প্রাণের মেলা, একুশে বই মেলা’- এমন গানের কথায় তৈরি হলো অমর একুশে গ্রন্থমেলা নিয়ে প্রথম গান।

দেবলীনা সুর ও ভারতীয় শিল্পী রণজয় ভট্টাচার্যের যৌথ কণ্ঠে ইতিমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

কলকাতার সংগীতশিল্পী রণজয় ভট্টাচার্য কাজ করেন মুম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিতে। শিল্পী দেবলীনা সুরের নতুন রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের কাজ করছিলেন তিনি। সেই কাজ নিয়ে নিয়মিত কথা হয় দেবলীনা সুর ও গীতিকার সুমন সাহার সাথে।

কথার প্রসঙ্গে বাঙালির প্রাণের বইমেলা নিয়ে একটি গানের ব্যাপারে দুই শিল্পীর আগ্রহ দেখেই গানটি লেখেন সুমন সাহা। কণ্ঠের পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেন রণজয়।

গানটি তৈরির নেপথ্যের এমন তথ্য জানান দেবলীনা সুর। ইতিমধ্যিই শেষ হয়েছে গানে কণ্ঠ দেয়ার কাজ।

প্রযোজনা প্রতিষ্ঠান গানওয়ালা’র পক্ষ থেকে বলা হয়- “গানের কথা, সুর-সঙ্গীত ও গাওয়া সব মিলিয়ে গানটি মানুষের মনে বইমেলা নিয়ে একটি আবেগের জায়গা তৈরি করবে। তাই এই গানটি সকল গণমাধ্যম ও সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশে বইমেলা নিয়ে যেহেতু এটাই প্রথম পূর্নাঙ্গ গান তাই গানটি হয়ে উঠুক একুশে বইমেলার থিম সং।”

ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই ’গানওয়ালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।