২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভমিতার সঙ্গে গাইলেন জাহিদ

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতার সঙ্গে ‌‌‍‘ছোট ছোট ভুল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন তরুণ সংগীতশিল্পী জাহিদ খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 01:56 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

সুদীপ কুমার দীপের লেখা এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার খ্যাতিমান সংগীত পরিচালক প্রীতম ব্যানার্জী।

গানটি প্রসঙ্গে জাহিদ খান বলেন, ‘‘গান গাওয়া আমার পেশা নয়, নেশা। শুভমিতার সঙ্গে গাইতে পারাটা আমার জন্য অসাধারণ অনুভূতি। প্রীতম ব্যানার্জী আমার গায়কীতে যে আস্থা রেখেছেন সে জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।’’

শুভমিতা বলেন, ‘‘জাহিদ খানের গান আগেও শুনেছি। তার গায়কীতে ভিন্নতা আছে। দুই দেশের দু'জন শিল্পীর কণ্ঠে দ্বৈত এ গানে নিঃসন্দেহে শ্রোতারা বৈচিত্র খুঁজে পাবেন।’’

প্রীতম ব্যানার্জীর কলকাতার স্টুডিওতে গানের রেকর্ডিং হয়েছে। শিগগিরই লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হবে।

মিউজিক ভিডিও নির্মাণ করবেন চন্দন রায় চৌধুরী।