২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শনিবার বিকেল’-এ পরম চমক

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রে কাজ করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এতে পলাশ নামে এক চরিত্রে পাওয়া যাবে তাকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 07:38 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, একদম নতুন রূপে, নতুন চেহারায় সিনেমায় হাজির হচ্ছেন পরম। চরিত্রটির জন্য ইতিমধ্যে তিনি নিজের লুকও পরিবর্তন করেছেন।

গত বছরের ৩০ ডিসেম্বর থেকে অংশ নিচ্ছেন সিনেমার মহড়ায়। বর্তমানে ছবির শুটিং চলছে। জানুয়ারি মাসেই শেষ হবে শুটিং।

এটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সহ-প্রযোজক হিসেবে থাকছে ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রোডাকশনস।

পরমব্রত ছাড়াও এ সিনেমায় বাংলাদেশের আরও জনপ্রিয় কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হবেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এর আগে সিনেমাটিতে অস্কার মনোনীত 'ওমর'-এর প্যালেস্টাইন অভিনেতা ইয়াদ হুরানী, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান চুক্তিবদ্ধ হয়েছেন।