২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৭: আলোচনা-সমালোচনার বছর

২০১৭ সালের আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন ছিলেন শাকিব খান, অনন্য মামুন, কুসুম শিকদার, শামীম আহমেদ রনি। এর বাইরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, যৌথ প্রযোজনা নিয়েও ঘটেছেতুলকালাম কাণ্ড।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 09:16 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

শাকিব খান নিষিদ্ধ

 

চলতি বছরের ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আর শিল্পীদের হেয় করেছিলেন। এমন অভিযোগে তাকে উকিল নোটিশ পাঠানোরসিদ্ধান্ত নেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

২৪ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষায় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এর ‘সম্মানজনক’ সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়েচলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সব ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি অনুরোধ করা হয়েছে।

পরে বিষয়টির জন্য ক্ষমা চাওয়ায় ১ মে শাকিব খানের উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ এফডিসির ১৩টি সংগঠন।

শাকিব মুক্তি পেলেও মুক্তি মেলেনি রনির

 

সমিতির নিষেধাজ্ঞা অমান্য করে শাকিবকে নিয়ে ‘রংবাজ’ সিনেমার শুটিং করায় ও বিদেশি শিল্পীদের ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মনীতির বরখেলাপ করায় রনির উপরও নিষেধাজ্ঞা জারি করেপরিচালক সমিতি।

পরে ক্ষমা চেয়ে শাকিব খান পার পেলেও মুক্তি মেলেনি রনির। ঘটনার প্রায় মাস ছয়েক পর ১৫ ডিসেম্বর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ‘বসগিরি’ চলচ্চিত্রের এ নির্মাতা।

নানা ঘটনার জন্ম দেওয়া ‘রংবাজ’ সিনেমা থেকে শামীম আহমেদ রনিকে সরিয়ে ছবির বাকি অংশ পরিচালক আব্দুল মান্নানকে দিয়ে নির্মাণ শেষ করিয়ে মুক্তি দেয় প্রযোজনার প্রতিষ্ঠান রুপরং ফিল্মলিমিটেড।

মানব পাচারের দায়ে নিষিদ্ধ মামুন

 

সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে বিদেশে মানব পাচারের অভিযোগে পরিচালক অনন্য মামুনকে ‘আজীবন নিষিদ্ধ’করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শনিবার (৩০ ডিসেম্বর) পরিচালকসমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সমিতির সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর।

‘বাংলাদেশি নাইট’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে ২৪ ডিসেম্বর কুয়ালালামপুরের একটি হোটেল থেকে আটক করা হয় অনন্য মামুনকে। এখনও তিনি ছাড়াপাননি।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ কমিনিউটির একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অনুষ্ঠানের নামে শিল্পী-কলাকুশলী ছাড়াও ত্রিশ থেকে চল্লিশজন সাধারণ মানুষকেটাকার বিনিময়ে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

যৌথ প্রযোজনা নিয়ে তুলকালাম

 

বিদেশি আর যৌথ প্রযোজনার ছবি বন্ধের আন্দোলনে নামে চলচ্চিত্র পরিবার। আন্দোলনের মাঝে সেন্সরবোর্ড ঘেরাওয়ের ঘটনাও ঘটে। সেইদিন সেন্সরবোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদকেলাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠে। পরে মামলা তুলে নেওয়া হয়।

অন্যদিকে ‘যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা-২০১২’ বাতিল করে নতুন নীতিমালা গেজেট আকারে প্রকাশিত হয় ১২ ডিসেম্বর।

নতুন নীতিমালার ঙ(১) ধারায় বলা হয়েছে, যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের কাহিনি মৌলিক হতে হবে। যৌথ প্রযোজনার সিনেমার চিত্রনাট্য অনুমোদনের জন্য এফডিসির এমডিকে সভাপতিকরে আট সদস্যের একটি বাছাই কমিটি থাকবে। তারা চিত্রনাট্য অনুমোদন না দেওয়ার আগে কোনোভাবেই সিনেমা শুটিং ফ্লোরে গড়াতে পারবে না।

একই সাথে শুটিং ফ্লোরে থাকা অবস্থায় কিংবা শুটিং শেষে সিনেমাটি প্রিভিউ কমিটি জমা পড়ার পর যদি দেখা যায়, এটি নকল কাহিনি নিয়ে নির্মিত, তাহলে জ(১১) ধারা অনুযায়ী বাংলাদেশি বাবিদেশি প্রযোজনা সংস্থা পরবর্তী এক বছর যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের অনুমতি পাবেন না।

মাঝে ওয়ার্ক পারমিট ছাড়া বাংলাদেশে কাজের অভিযোগে কলকাতার অভিনয়শিল্পী পরমব্রতের বিরুদ্ধে মামলা করা হয়। সংগীতশিল্পী বাবা যাদবকে গ্রেপ্তারও করা হয়।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

 

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রামের মেয়ে এভ্রিলের নাম ঘোষণার পর থেকেই বিতর্ক শুরু হয়। বিচারকদের মতামতউপেক্ষা করে আয়োজক সংস্থা অন্তর শো বিজ এভ্রিলকে বিজয়ী ঘোষণা করেন বলে প্রথমে অভিযোগ ওঠে।

তারপর বিয়ের খবর লুকিয়ে এভ্রিলের এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবরও আসে গণমাধ্যমে।

বিচারের ফলাফল ও এভ্রিলের বিয়ে বিতর্ক নিয়ে জটিলতা দেখা দেওয়ার পর ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষের বরাত দিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজকরা জানায়, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বাধানেই।

কিন্তু তিনি নিজের বিয়ের খবর গোপন রেখে তিনি অসততার পরিচয় দিয়েছেন। সে কারণে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিরুৎসাহিত করা হচ্ছে। ওই বার্তা পাওয়ার পর অন্তর শো বিজ ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশ’ এভ্রিলের খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়।

সংবাদ সম্মেলনে নতুন বিজয়ী হিসেবে জেসিয়ার নাম ঘোষণা করা হয়। বিচারকদের বিচারে নতুন ফলাফলে প্রথম রানারআপ হয়েছেন ফাতেমা তুজ জাহরা, যৌথভাবে দ্বিতীয় রানারআপ হনরুকাইয়া জাহান চমক ও সঞ্চিতা রানী দত্ত। থার্ড রানারআপ করা হয়েছে সাদিয়া ইমানকে। পঞ্চম হয়েছেন তৌহিদা তাসনিম তিফা।

কুসুম শিকদারের মামলা

 

মিউজিক ভিডিও ‘নেশা’র বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে অভিনেত্রী কুসুম শিকদারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব।

৩অগাস্ট মিউজিক ভিডিওটি মুক্তির পরপরই আলোচনা-সমালোচনার ঝড় উঠে অন্তর্জালে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুসুম শিকদার। লিরিকও তার লেখা। পাশাপাশি নিজেই মডেল হিসেবে হাজিরহয়েছিলেন আবেদনয়ময়ী ভঙ্গিমায়।

ভিডিওটি প্রকাশের দশ দিনের মাথায় কুসুমসহ গানটির প্রকাশক ‘বঙ্গ’ ও অপর মডেল খালেদ হোসাইন সুজনকে ই-মেইল, ডাক ও কুরিয়ারযোগে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, “ ‘নেশা’ শিরোনামের ভিডিওটি শুরুই হয় ‘চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারা দেহে তোমার নেশা, রগে রগে তোমার নেশা, তোমায় পান করে....জ্ঞানহারাই, হই মাতাল’ এমন ‘উত্তেজক’ কথার আবৃত্তি দিয়ে। এরপর একের পর এক আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য।”

নোটিশে আরও বলা হয়, “ভিডিওটিতে পুরো গানে পাঁচটি গোসলের দৃশ্য, সাতটি সুইমিং পুলের দৃশ্য, একটি শয্যাদৃশ্য ও তিনটি চুম্বন দৃশ্য রয়েছে।গানের কথার সঙ্গে এসব দৃশ্যের কোনো মিল বাসংযোগ নেই।নিতান্তই গানটিকে দ্রুত জনপ্রিয় করার সস্তা রাস্তা হিসেবে ওই সব দৃশ্য সংযোজন করা হয়েছে।”

এতে উল্লেখ করা হয়, ‘এ ধরনের অশ্লীল ভিডিও তৈরি করা ও প্রকাশনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং পর্নোগ্রাফি আইন,২০১২ এর ৮ ধারামতে দণ্ডনীয় অপরাধ।’

তবে ভিডিওটি এখনও সরানো হয়নি।

ডুব নিয়ে বিতর্ক

Image
ডুবের পোস্টার

ডুবের পোস্টার

 

কলকাতার এক প্রত্রিকায় প্রকাশিত সংবাদে উঠে আসে, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ইরফান খান হুমায়ূনের চরিত্রে অভিনয় করেছেন।হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন এ ঘটনায় আপত্তি তোলেন। পরপরই চলচ্চিত্রটি নিয়ে বিতর্ক শুরু হয়। তবে ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বরাবরই দাবি করেছেন, ছবিটি বায়োপিকনা।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি সেন্সর বোর্ড থেকে অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট)পাওয়া সত্ত্বেও ১৬ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে সেইঅনাপত্তিপত্র স্থগিত করা হয়।

১৩ ফেব্রুয়ারি শাওন সেন্সর বোর্ড বরাবর একটি চিঠি পাঠিয়ে হুমায়ূন আহমেদের ভুল জীবনী নির্ভর চলচ্চিত্র নির্মাণের আশঙ্কা প্রকাশ করার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদৌ কবে ছবিটিরিলিজ পাবে তা নিয়েও ছিল সংশয়। তবে সংশয় কাটিয়ে কর্তন শর্তে ৮ আগস্ট ছাড়পত্র পেয়েছে ‘ডু্ব।মুক্তি পেয়েছে ২৭ অক্টোবর।