২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইঙ্কলের জন্য আমার জীবন অ্যাডভেঞ্চার আর আনন্দে পূর্ণ: অক্ষয়

২৯ডিসেম্বর জন্মদিন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্নার । ৪৩ বছরের জন্মদিনে তাকে কী উপহার দিলেন অক্ষয়?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2017, 08:11 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

টুইঙ্কলের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না ‘খিলাড়ী’র, তবু তার জীবনের প্রিয় সঙ্গীকে নিয়ে পাড়ি দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ।

টুইঙ্কলের ছুটি কাটানোর জন্য পছন্দের জায়গা দক্ষিণ আফ্রিকা ।জন্মদিন একান্তে একসঙ্গে কাটাবেন বলে সকাল থেকেই বেরিয়ে পড়েছেন লংড্রাইভে ।

সেই ছবি যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অক্ষয় লিখেছেন, ‘তার জন্য আমার জীবন রোমাঞ্চ আর আনন্দে পূর্ণ, আমার জীবনের প্রিয় সঙ্গী, শুভ জন্মদিন, টিনা’।

 
 

‘বরসাত’,‘জান’, ‘দিল তেরা দিওয়ানা’,‘যব প্যায়ার কিসিসে হোতা হ্যায়’, ‘বাদশা’, ‘জরু কা গুলাম’, ‘লাভ কে লিয়ে কুছ ভি করেগা’ ইত্যাদি সিনেমার মধ্য দিয়ে নব্বই দশকে সুপরিচিতি পান টুইঙ্কল ।

হঠাৎ করে অভিনয় ছেড়ে দেওয়ার পর তাকে নিয়ে আলোচনাও কম হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, ‘দর্শনীয় অভিনেত্রী হতে ব্যর্থ’ মনে করে তিনি অভিনয় ছেড়ে দেন ।

বলিউডের সর্বাধিক জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্না এবং জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার সন্তান হওয়া সত্ত্বেও চলচ্চিত্র জগতে থাকার জন্য যদিও তার কোনও চাপ ছিল না ।

বরং খুব সঠিক সময়ে অভিনয় ছেড়ে দেবার একটি বলিষ্ঠ সিদ্ধান্ত তিনি নিতে পেরেছিলেন ।

অভিনয় ছেড়ে দিয়ে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে কাজ শুরু করার পর এই পেশাটিও পছন্দ না হওয়ায় দ্য টাইমস অব ইন্ডিয়া, ডেইলি নিউজ এন্ড অ্যানালিসিস পত্রিকায় কলাম লিখতে শুরু করেন ।

২০১৫তে প্রকাশিত হয় তার প্রথম বই ‘মিসেস ফানি বোনস্’। বইটি ২০১৬তে ‘ক্রশওয়ার্ড পপুলার নন ফিকশন অ্যাওয়ার্ড’ লাভ করে । তার দ্বিতীয় বই ‘দ্য লেজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ’ ও ইন্ডিয়া টুডে রাইটার অব দ্য ইয়ার সহ কয়েকটি পুরস্কার পেয়েছে ।

এখন তিনি চলচ্চিত্র প্রযোজনায় ব্যস্ত রয়েছেন ।‘তিস মার খান’, ‘পাটিয়ালা হাউস’, ‘প্যাডম্যান’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের সহ প্রযোজক তিনি ।