২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধভিত্তিক টেলিছবিতে মেহজাবিন

‘এখনো আঁধার’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক একটি টেলিছবিতে কাজ করেছেন ছোটপর্দার অভিনয়শিল্পী মেহজাবিন চৌধুরী। এটি ৫ জানুয়ারি বিকেল ৩টায় চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 06:11 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

টেলিফিল্মটি রচনা করেছেন হাছান মুহাম্মদ তারেক ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

মেহজাবিন বলেন, “মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনি রয়েছে। সেই অজানা কাহিনির সূত্র ধরেই এ সময়ের প্রেক্ষাপটের দুটি ছেলে-মেয়ের প্রেমের গল্প এটি। আমার সর্বোচ্চ দিয়ে অভিনয়ের চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।”

তার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এছাড়া আরও আছেন-খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু, শেলী আহসানসহ অনেকে।

মেহজাবিন চৌধুরী বছরজুড়ে তো বটেই, বিশেষ দিবসেও ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের নাটক-টেলিফিল্মে আগেও অভিনয় করেছেন।