দুরন্ত টিভিতে ‘দুরন্ত সময়’
স্যাটেলাইট টিভি চ্যানেল দুরন্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে শিশুতোষ অনুষ্ঠান ‘দুরন্ত সময়’।
জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার প্রযোজিত অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হয় ও পুনঃপ্রচারিত হয় সকাল ৭টা এবং সকাল ৯টা ৩০ মিনিটে।
শিশুদের খুশি রাখার পাশাপাশি সুস্বাস্থ্য এবং সুস্থ জীবনযাপন শেখানো অত্যন্ত জরুরি। নানা মজার খেলার পাশাপাশি শিশুদের উপযোগী মজার মজার ব্যায়াম এবং মজাদার সুস্বাদু খাবার তৈরির প্রণালী নিয়ে দুরন্ত টিভির এ আয়োজন।
ব্যায়াম এবং গল্পের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে শিশুদের জন্য সুস্বাদু ও পুষ্টিকর খাবার তৈরির প্রণালী, সহজে সুদৃশ্য ছবি আঁকা, গৃহস্থালী জিনিসপত্র দিয়ে চমৎকার সব খেলনা তৈরি, কাগজ দিয়ে অরিগামি খেলনা তৈরি, দেওয়ালে হাতের ছায়া নিয়ে খেলা করা, গ্রামীণ ঐতিহ্যবাহী নানান মজার খেলার নিয়ম-কানুন, বিজ্ঞানের মজার তথ্য, সুস্বাদু খাবারের ভিটামিন সম্পর্কিত তথ্য, নিজের কাজ নিজে করা ইত্যাদি নিয়েই এই অনুষ্ঠান।
