২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের ধারাবাহিক ‘প্রজাপতি প্রেম’

আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘প্রজাপতি প্রেম’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 07:14 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

কনা রেজা’র গল্প এবং মেহেদী বিন আশরাফ-এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘প্রজাপতি প্রেম’। এরই মধ্যে প্রচারও শুরু হচ্ছে নাটকটির। বাংলাদেশের কুষ্টিয়া ও পাবনা এবং ভারতের মুম্বাই, গোয়া, কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং ও মিরিখে চিত্রায়িত হয়েছে।

বাংলাদেশ ও ভারতের সহপাঠী তরুণ-তরুণীর সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। নির্মাতা মেহেদী বললেন, “হাউজ কেন্দ্রিক ধারাবাহিক নাটকগুলো দেখে দর্শক কিছুটা বিরক্ত। একই হাউজ, একই লোকেশন, একই বাড়ি দেখে দেখে দর্শক ক্লান্ত। আমরা তাই চেয়েছি সম্পূর্ণ নতুন লোকেশনে নাটকটি নির্মাণ করতে। বাংলাভিশনের কাছেও আমরা খুব কৃতজ্ঞ এ কারণে যে তারা গল্প এবং মানের দিকেই জোর দিয়েছেন তারকা নির্ভর হননি।”

ধারাবাহিক নাটকটিতে বাংলাদেশ ছাড়াও ভারতের বেশকিছু অভিনয়শিল্পী অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয়ের জন্য ভারতে অডিশনও করেছেন নির্মাতা। থিয়েটার কর্মীদের অনেকেই কাজ করেছেন নাটকটিতে। তবে, ভারত অংশের শুটিং শেষ করে এবার দেশের অংশে শুটিং করতে যাচ্ছেন-নির্মাতা এমনটাই জানালেন গ্লিটজকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মানালী ঘোষ, পৃথা চন্দ্র, দীপান্বিতা নাথ, মায়াবী, রণ রুপম গাঙ্গুলী, গৌরব চৌধুরী, শঙ্খরাজ চ্যাটার্জী, চিত্রালী দাস, আমীর নাসের, পিংকী মন্ডল, নাজনীন হাসান চুমকি, হান্নান শেলী, যাহের আলভী, খায়রুল আলম, মেঘলা, শাফিজ প্রমুখ।

নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫মিনিটে।