রকস্টার কর্নিয়া
নতুন গানে নতুন লুক নিয়ে কর্নিয়া হাজির হয়েছেন দর্শক-শ্রোতাদের সামনে।
ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ২৬অক্টোবর প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী নতুন গান ‘তোমায়’। রক ঘরানার গানটির দৃশ্যায়নে কর্নিয়া অছেন জনপ্রিয় এক রকস্টারের ভূমিকায়।
‘ঘুম ভাঙা সব স্তব্ধ ক্ষণে/ এলোমেলো যতো স্বপ্ন কোণে/ খুব করে শুধু চেয়েছি আজ তোমায়’ এমন কথার গানটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গানটির ভিডিও নির্মাণ করেছেন করেছেন তানভীর খান।
এর আগে গত ২৪ অগাস্ট একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিত হয় আসিফ আকবর ও কর্নিয়ার দ্বৈতগান ‘কি করে তোকে বোঝাই’। একক গানের পাশাপাশি কর্ণিয়া ব্যস্ত রয়েছেন স্টেজ শো ও প্লে-ব্যাক নিয়ে।
