২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরিনের নতুন গান

চলতি বছর জানুয়ারিতে প্রকাশিত হয় জনপ্রিয় সংগীতশিল্পী শিরিনের অ্যালবাম ‘গানওয়ালী’। দীর্ঘদিন পর নতুন গান নিয়ে এলেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 07:25 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

‘শিখাইলা পিরিতি তুমি, বুঝাইলা প্রেমের ঢং/ চাইনি পেতে এই আমি, কষ্টের আছে যত রং’ এমন কথার নতুন একটি গান করলেন জনপ্রিয় কন্ঠশিল্পী শিরিন। প্রথম বারের মতো দ্বৈত কোন গান করলেন তিনি। গানটিতে তার সাথে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পাবেল।

আভরাল সাহিরের কথা সুর ও সংগীতে গানটি ভিডিও নির্মাণে করেছেন সৈকত রেজা। চট্টগ্রামের কাপ্তাই ও ঢাকার উত্তরার মনোরম লোকেশনে চিত্রায়িত এই গানটির ভিডিওতে পাবেল ও শিরিনের পাশাপাশি দেখা যাবে মডেল সানজুকেও ।

গানটি প্রসঙ্গে শিরিন বলেন, “পাবেল যখন আমাকে বলে তার সাথে দ্বৈত গান করতে, আমি প্রথমে রাজি হইনি। কারণ এর আগে আমি কোনো দ্বৈত গান করিনি। গানটি শ্রোতারা কীভাবে নিবে এটা নিয়ে চিন্তিত ছিলাম। তারপরও গানের কথা, সুর এবং সংগীত আমার ভালো লাগায় গানটি গেয়ে ফেললাম। গানটি প্রকাশিত হওয়ার পর আমার সে চিন্তা দূর হয়েছে। দর্শক-শ্রোতারা ভালোভাবেই নিয়েছে গানটি।”

পাবেল বলেন, “শিরিন আপুর মতো এত বড় মাপের একজন সংগীত শিল্পী আমার সাথে দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন এটা আমার জীবনে বড় একটা প্রাপ্তি। যা আমার কল্পনার বাইরে ছিলো। গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের ভালো সাড়া পাচ্ছি। কৃতজ্ঞতা জানাই সকল দর্শক-শ্রোতাদের।”

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যালেনে প্রকাশিত হয়েছে গানটি।