২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেসিয়ার জন্য শুভকামনা রইলো : এভ্রিল

নাটকীয়ভাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব পেলেন জেসিয়া ইসলাম। আগামী মাসে চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। তাকে শুভকামনা জানিয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 11:12 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে তাকে মুকুট পরিয়ে দেন প্রতিযোগিতার বিচারক বিবি রাসেলসহ অন্যান্যরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া বলেছেন, “অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। বিচারক, গণমাধ্যমককর্মীদের কৃতজ্ঞতা জানাচ্ছি।”

এর ২৯ সেপ্টেম্বর ঘোষিত রায়ে জেসিয়া ছিলেন প্রথম রানারআপ। চ্যাম্পিয়ন ছিলেন জান্নাতুল সুমাইয়া। কিন্তু বিয়ের খবর গোপন রেখে রেজিস্ট্রেশন করার অভিযোগে এভ্রিলের খেতাব বাতিল করা হয়েছে।

এভ্রিলের মুকুট হারানো প্রসঙ্গে জেসিয়া বলেন, “এটা সত্যিই দুঃখজনক। আমার কিছু বলার নেই। আশা করছি, তার নেক্সট জার্নিটা অনেক ভালো হবে।”

এভ্রিলও ফেইসবুক লাইভে এসে জেসিয়াকে শুভকামনা জানিয়েছেন। এভ্রিল বলেছেন, “আশা করছি জেসিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। জেসিয়ার জন্য শুভকামনা রইলো।”

জেসিয়ার জন্ম ও বেড়ে উঠা পুরান ঢাকায়। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। বাবা একজন ব্যবসায়ী।