‘ফ্যানি খান’: চুল সজ্জায় অনিলের ৫০ ঘণ্টা
কদিন আগেই ঝকমকে জ্যাকেট পরা গায়কের ভূমিকায় ‘ফ্যানি খান’য়ের নতুন চেহারায় দর্শককে চমকে দিয়েছিলেন অনুল কাপুর। এবারে আকর্ষণীয় ও অভিনব চুলের সাজে দেখা গেল তাকে।
দীর্ঘ ১৭ বছর পর `ফ্যানি খান’য়ের মাধ্যমে জুটি বাঁধতে চলেছেন অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’য়ের পর আবারও কমবয়েসি অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে সাড়া ফেলতে চলেছেন বচ্চনবধূ- ইত্যাদি নানা কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে রাকেশ ওম প্রকাশ মেহরার নির্মানাধীন ‘ফ্যানি খান’। এ ছবিতে কেমন চেহারায় দেখা যাবে অনিল কাপুর ও ঐশরিয়াকে- এ প্রশ্ন সবারই। ছবিতে কেমন দেখাবে ঐশ্বরিয়াকে তা জানা না গেলেও সম্প্রতি প্রকাশিত হলো অনিল কাপুরের নতুন সাজ।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাতকারে ছবির প্রযোজক অর্জুন এন কাপুর বলেন, “এ ছবিতে অনিল কাপুরের চরিত্রটি বেশ ব্যতিক্রমী। তিনি তা বেশ ভালোমতোই ফুটিয়ে তুলতে পারবেন বলে আশা করছি আমরা।”
টুইটার পোস্টে নতুন চেহারার ছবি প্রকাশ করে অনিল কাপুর লিখেছেন, “ফ্যানি একজন সাদাসিধে মানুষ। অবশেষ শেষ হলো এ চরিত্রটির রূপসজ্জার কাজ।”
ফ্যানি খান চরিত্রটি সাদসিধে হলেও তার রূপসজ্জার কাজটি মোটের সহজ ছিলো না! ভারতের নাম করা বিউটিপার্লারে টানা ৫ দিন প্রায় ১০ ঘন্টা ধরে মোট ৫০ ঘন্টার পরিশ্রমে সাজানো হয়েছে ফ্যানি খানের চুলের সাজ। এছাড়াও মানানসই ও উপযুক্ত মেপ-আপের ধাক্কা তো রয়েছেই!
চলতি বছর সেপ্টেম্বরে শুরু হয়েছে এ ছবির দৃশ্যধারণের কাজ। ২০১৮’তে মুক্তি পাবে এ সিনেমাটি।
