২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় হাত ভাঙলেন ড্যানিয়েল ডে-লুইস

সড়ক দুর্ঘটনায় হাত ভাঙলেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। নিউইয়র্ক থেকে মোরটবাইকে করে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2017, 07:46 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

১৯৭১ সালে ‘সানডে ব্লাডি সানডে’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে খ্যাতিমান অভিনেতা ড্যানেয়েল ডে-লুইসের। তিনবার অস্কারজয়ী এ অভিনেতাকে দেখা গেছে ‘গান্ধি’, ‘মাই লেফ্ট ফুট’, ‘ইন দ্য নেইম অফ ফাদার’, ‘গ্যাংস অফ নিউইয়র্ক’, ‘দেয়ার উইল বি ব্লাড’, ‘নাইন’ ও ‘লিঙ্কন’ সহ একাধিক সাড়াজাগানো সিনেমায়। সেরা পুরুষ অভিনয়শিল্পী হিসেবে তিনবার অস্কার জয়ের বিরল রেকর্ডের মালিক একমাত্র তিনিই। অস্কার ও অন্যান্য নামী-দামী পুরস্কার ছাড়াও ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে সম্মানসূচক ‘নাইট’ উপাধি দেওয়া হয়েছে তাকে।

পিপল ম্যাগাজিন’কে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে তার মুখপাত্র জানান, দুর্ঘটনার জন্য ডে-লুইস দায়ী নন। বুধবার দুর্ঘটনার সময় মাথায় হেলমেট পড়েছিলেন ডে-লুইস। এ সময় তার পরনে ছিলো বেগুনি রঙের একটি টি-শার্ট। বাহুতে আঘাত পেলেও এখন ভালো আছেন তিনি।

কয়েক মাস আগেই অভিনয়কে বিদায় জানিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ৬০ বছর বয়সি এ অভিনেতা। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তার মুখপাত্র লেসলি ডার্ট জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণেই অভিনয়কে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভক্ত ও শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনের জন্য তাদের ধনবাদও জানিয়েছিলেন ‘দেয়ার উইল বি ব্লাড’ তারকা।