২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যান পেইজ খুললেন রিয়াজ

ভক্তদের অনুরোধে অফিশিয়াল ফ্যান পেইজ খুললেন চিত্রনায়ক রিয়াজ। যদিও তার নামে ফেইসবুকে বেশ ক’টি ভুয়া পেইজ আছে। বিভ্রান্তি এড়াতেই নিজের পেইজটি খুলেছেন বলে জানালেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 05:06 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

দেশের বেশিরভাগ তারকাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সক্রিয়। অনেকে ফেইসবুক অ্যাকাউন্টের পাশাপাশি ফ্যান পেইজও পরিচালনা করছেন। কিন্তু সেক্ষেত্রে রিয়াজ খানিকটা সময়ই নিলেন বলা যায়। ফেইসবুক অ্যাকাউন্টটি দীর্ঘদিন ধরে চালালেও প্রথমবার ফ্যান পেইজটি খুললেন তিনি।

গ্লিটজকে জানালেন, “আসলে আমার নামে অনেক ভুয়া পেইজ আছে। অনেকে বিভ্রান্ত হয়। আমাকে খুঁজে পায় না। বিভ্রান্তি দূর করতে ভক্ত ও আত্মীয়-স্বজনরা পেইজটি খুলতে অনুরোধ করে।”

এখন থেকে পেইজ থেকেই রিয়াজের সাম্প্রতিক কর্মকান্ডের খোঁজখবর রাখতে পারবেন ভক্তরা।

বড়পর্দার সাড়া জাগানো এই অভিনেতা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ছোটপর্দায়। সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ২০টি বিজ্ঞাপনে কাজ করেছেন। বেশ কিছু বিজ্ঞাপন ইতিমধ্যে প্রচারও শুরু হয়েছে।

তিনি বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।