ঈদের তৃতীয় ও চতুর্থ দিনের বিশেষ টেলিফিল্ম
দর্শকের ঈদ বিনোদনে নতুন নতুন গল্পে তারকাবহুল টেলিফিল্মগুলোর প্রতি দর্শকের আকর্ষণ বরাবরই। গ্লিটজ পাঠকের জন্য ঈদের তৃতীয় ও চতুর্থ দিনের টেলিফিল্মের প্রচারসূচী
চ্যানেল আই
দুপুর ২টা ৩০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মনের ভেতর নদী’। রচনা: জাকারিয়া সৌখিন, পরিচালনা: সাইদুর রহমান রাসেল। অভিনয়ে মাহফুজ আহমেদ, পূর্ণিমা, সিয়াম।
বিকেল সাড়ে ৪টায় টেলিফিল্ম ‘পাহাড়ে মেঘের ছায়া’। চিত্রনাট্য: প্রসূন রহমান, পরিচালনা: মাহফুজ আহমেদ। অভিনয়ে নাদিয়া নদী, সিয়াম আহমেদ, অর্ণব মার্মা, মৌ মার্মা, অপু বড়ুয়া, লাবলু, একিনু মার্মা।
এনটিভি
দুপুর ২টা ২০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ’। রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মিথিলা, মেহজাবিন, কায়েস চৌধুরী, মিলি বাশার, আনন্দ খালিদ প্রমুখ।
এটিএন বাংলা
রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘মধ্য দুপুর’। রচনা: মাসুম শাহরিয়ার, পরিচালনা: তানিয়া আহমেদ। অভিনয়ে সিয়াম, মেহজাবিন, তৌসিফ।
বাংলাভিশন
বেলা ২টা ১০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘শৈনু প্র’। রচনা: মাসুম শাহরিয়ার, পরিচালনা: মাহফুজ আহমেদ। অভিনয়ে তিশা, মনোজ, উমন সিং মার্মা প্রমুখ।
আরটিভি
১১টা ৪৫মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘একরাত্রি’। রচনা: তাবারক হোসেন, পরিচালনা: মাজহারুল ইসলাম। অভিনয়ে মাহফুজ আহমেদ, রুনা খান, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।
জিটিভি
১১টা ৫০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘রুপালী-দিপালী’। রচনা ও পরিচালনা: আবুল হায়াত। অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, তারিক আনাম।
ঈদের চতুর্থ দিনের টেলিফিল্ম
চ্যানেল আই
দুপুর ২টা ৩০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘নিয়তির মুচকি হাসি’। রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে তওসিফ, শবনম ফারিয়া, আফজাল হোসেন, তানিয়া আহমেদ, জোভান।
বিকেল সাড়ে ৪টায় টেলিফিল্ম ‘প্রেম মহাব্বত ভালোবাসা’। পরিচালনা: সালমান মুক্তাদির। অভিনয়ে সাফা কবির, মিশু সাব্বির, এলেন শুভ্র, মুনিরা মিঠু, তারিক আনাম খান, আনন্দ খালেদ।
এনটিভি
দুপুর ২টা ২০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘গল্পের ইলিশ’। রচনা: পান্থ শাহরিয়ার। পরিচালনা: নিয়াজ মাহবুব। অভিনয়ে মাহফুজ, প্রভা, আজাদ আবুল কালাম, তারিন, ফজলুর রহমান বাবু, শর্মিমালা প্রমুখ।
এটিএন বাংলা
রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘বলা না বলা’। রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, ইশানা, দিলারা জামান।
বাংলাভিশন
দুপুর ২টা ১০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘স্বঘোষিত গোয়েন্দা’। রচনা ও পরিচালনা: এস এ হক অলিক। অভিনয়ে রিয়াজ, সুমাইয়া শিমু, শর্মিলী আহমেদ প্রমুখ।
আরটিভি
১১টা ৪৫মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘লাভ টু মিটার’। রচনা: পলাশ মাহবুব, পরিচালনা আবু হায়াত মাহমদু। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া আহমেদ প্রমুখ।
জিটিভি
১১টা ৫০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘লাস্ট ট্রিপ’। রচনা ও পরিচালনা: নিয়াজ কামরান। অভিনয়ে শেহতাজ, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে।
