নিশো-নাদিয়ার ‘উচ্চতর হিসাববিজ্ঞান’
আইভানহো মুকিতের রচনা ও ময়ূখ বারীর পরিচালনায় ঈদের নাটক ‘উচ্চতর হিসাববিজ্ঞান’। অভিনয়ে থাকছে আরফান নিশো, সালমা খানম নাদিয়া ও আজাদ আবুল কালাম।
হিসাব বিজ্ঞানে স্নাতক শেষ করে বড় কোম্পানিতে চাকরি করে আরিফ। তার অফিসেরই আরেক সহকর্মী মামুন সাবেহ ঘুষ খান। আরিফকেও বোঝানোর চেষ্টা করেন সততার আপেক্ষিক ব্যাখ্যা। তবে মামুন সাহেবের প্ররোচনা সত্ত্বেও সৎ চাকুরীজীবী হিসেবেই জীবন-যাপন করে চলে আরিফ।
লোক দেখাতে সামর্থের বাইরে কুরবানী দেওয়ার চাপ ও স্ত্রীর আক্ষেপে আরিফও চিন্তা করে অসৎ পথে পা বাড়ানোর। তবে শেষ মুহূর্তে বিশেষ একটি কারণে অসৎ হওয়া থেকে বেঁচে যায় সে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘উচ্চতর হিসাববিজ্ঞান’।
মাছরাঙা টিভির পর্দায় ঈদুল আযহা’র রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
