ছোটপর্দায় ঈদের দ্বিতীয় দিনের চলচ্চিত্র
ছোটপর্দার ঈদ অনুষ্ঠানমালায় এবার নতুন চলচ্চিত্রের মুক্তির পাশাপাশি পুরনো দর্শকপ্রিয় চলচ্চিত্রগুলোও প্রচারিত হচ্ছে।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫মিনিটে প্রচার হবে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ‘টু বি কন্টিনিউড’। পরিচালনা: ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয়ে পূর্নিমা, মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ।
এনটিভি
সকাল ১০টা ০৫মিনিটে ছায়াছবি ‘কত স্বপ্ন কত আশা’। পরিচালনা: ওয়াকিল আহমেদ। অভিনয়ে পরিমনি, বাপ্পী চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সুব্রত, তন্দ্রা রানী দীপা প্রমুখ।
এটিএন বাংলা
সকাল সাড়ে ১০টায় ছায়াছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’। পরিচালনা: রকিবুল আলম রাকিব। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর।
দুপুর ২টা ৩০মিনিটে ছায়াছবি ‘মুঘলে আজম’। পরিচালনা: মিজানুর রহমান দিপু। অভিনয়ে মান্না, শাবনূর, সোহেল রানা, নাসিমা খান।
বাংলাভিশন
সকাল ১০টা ১০মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’। অভিনয়ে রাজ্জাক, শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ প্রমুখ।
একুশে টিভি
দুপুর ২টা ২৫মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘নিঃস্বার্থ ভালোবাসা’। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা, রাজ্জাক, সোহেল রানা, নতুন, মিশা।
রাত ১১টা ২০মিনিটে ছায়াছবি ‘তারকাঁটা’। অভিনয় আরেফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মৌসুমী।
আরটিভি
সকাল ১০টা ৪০মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘এ দেশ কার’। অভিনয়ে মান্না, শাবনূরসহ আরও অনেকে। দুপুর ২টা ১৫মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘ডেয়ারিং লাভার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
জিটিভি
সকাল ১১টায় ছায়াছবি ‘জীবন সংসার’। অভিনয়ে সালমান শাহ, শাবনুর, ববিতা প্রমুখ। ২টা ৪০মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘বাবা আমার বাবা’। অভিনয়ে ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, ফেরদৌস।
বৈশাখী টেলিভিশন
দুপুর ২টা ৩০মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘কিং খান’। রাত ১১টা ২০মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘সারেং বউ’।
এশিয়ান টিভি
সকাল ১১টায় ছায়াছবি ‘হিটম্যান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস ও মিশা সওদাগর। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। দুপুর ২টা ৩৫মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘সুইট হার্ট’। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় অভিনয় করেছেন বাপ্পী, বিদ্যা সিনহা মিম, রিয়াজসহ আরো অনেকে।
