২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল

‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ সিরিজের নাটক ‘ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল।’ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর নাটকটিতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও মেহজাবিন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 06:45 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

অবন্তীর অসুস্থ মামাকে রক্ত দিতে গিয়ে তন্ময়ের সাথে পরিচয় ও বন্ধুত্ব হয়। একসাথে ঘুরে বেড়ানো , ফুচকা খাওয়া এসবেই দিনগুলো ভালই যাচ্ছিল ওদের। এদিকে তন্ময় পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা চলতে থাকে। কিন্তু চাকরির দেখা পায় না তন্ময়। আবার অবন্তীর বাবাও মেয়ের বিয়ে দিতে চায়। এভাবে নানা ঘটনায় তন্ময় আর অবন্তীর গল্প এগিয়ে যায়।

নাটকে তন্ময় ও অবন্তীর চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-মেহজাবিন।

মেহজাবিন জানিয়েছেন, “নাটকের গল্পটা দারুণ। এবার ঈদের আমার পছন্দের কাজগুলোর একটি। আশাকরি দর্শকদের ভালো লাগবে।”

‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ সাতটি নাটক আরটিভিতে প্রচার হবে ঈদের সাতদিন রাত ১০টায়।