‘জলসা ঘর’-এ নাচবেন নোভিয়া
ঈদুল আজহা’র বিশেষ নৃত্যানুষ্ঠান ‘জলসা ঘর’-এ নাচবেন মডেল ও অভিনেত্রী রুমাই নোভিয়া। অনুষ্ঠানটি প্রচার হবে এসএ টিভিতে।
‘মাটির ঘর’ সিনেমার রুনা লায়লার গাওয়া ‘সোনা চান্দি টাকা পয়সা কিছু চাই না’ গানটির তালে নাচবেন নোভিয়া। তার সঙ্গে আছেন আরেক অভিনেত্রী সিমলা। শনিবার সকাল থেকে এসএ টিভির নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির রেকর্ডিং চলছে।
গ্লিটজকে নোভিয়া বললেন, “ব্যতিক্রমী কাজ ছিল এটি। গানটাতে বেসিক্যালি শাবানা ম্যাডাম ও খলিল সাহেব পারফর্ম করেছিলেন সিনেমায়। সেই গানে পারফর্ম করাটা আমার জন্য অনেক বড় পাওয়া।”
‘জলসা ঘর’ পরিচালনা করছেন শাহীন মাহমুদ। রুমাই নোভিয়া বর্তমানে অভিনয় করছেন রুবেল আনুশ পরিচালিত ‘প্রেমকাহন’ ছবিতে। এছাড়া নোভিয়া অভিনীত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ও ‘ক্রাইম রোড’ ছবি দুটি মুক্তি পেয়েছে।
