২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আগে পরকীয়ায় জড়িয়েছিলেন ইমরান

‘মার্ডার’ সিনেমায় রগরগে  চুম্বন ও যৌন দৃশ্যের কল্যাণে ক্যারিয়ারের শুরুতেই নামের পাশে ‘সিরিয়াল কিসার’ যুক্ত হয় ইমরান হাশমির। ২০০৫ সালের এ সিনেমার কাহিনির সঙ্গে রয়েছে তার ব্যক্তিজীবনের এক বিশেষ মিল! সাক্ষাতকারে এমনটাই বললেন এ তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 08:24 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

২০০৩ সালে ‘ফুটপাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করলেও মল্লিকা শেরওয়াতের বিপরীতে ‘মার্ডার’ (২০০৪)সিনেমা দিয়েই জনপ্রিয়তা পান ইমরান হাশমি। এ সিনেমায় বিবাহিত এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে দেখা গিয়েছিলো তাকে। এই সিনেমাতে ইমরানের প্রাণবন্ত ও অসাধারণ অভিনয় দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিলো- তবে কি বাস্তব জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা রয়েছে ইমরানের?

সে সময় এ প্রশ্নের জবাব এড়িয়ে গেলেও সম্প্রতি এক সাক্ষাতকারে বিয়ের আগে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন ‘ডার্টি পিকচার’ অভিনেতা!

ইন্ডিয়া টুডে জানায়, একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ইমরান বলেন, “বিয়ের আগে বিবাহিত এক নারীর সঙ্গে আমার সম্পর্ক ছিলো। তবে মেয়েটি যে বিবাহিত ছিলো প্রথমে তা আমি জানতাম না। যখন শুনেছি সে বিবাহিত তখনই আমি সরে আসতে চেয়েছি কিন্তু কোনো এ অদ্ভূত কারণে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি।

তবে কিভাবে শেষ হলো সে সম্পর্ক?

ইমরান বলেন, “এক সময় তার স্বামীর কাছে আমি হাতে-নাতে ধরা পড়ে যাই। এমনকি তার সঙ্গে আমার হাতাহাতিও হয়েছিলো। এরপর আর কখনও পরকীয়ার নাম মুখে আনিনি।”

২০০৬ সালে প্রেমিকা পারভিন সাহানি’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমরান। এ ঘটনাটি তার বেশ আগের বলেই সাক্ষাতকারে জানান তিনি।

১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ইমরানের নতুন সিনেমা ‘বাদশাহো’। মিলন লুথরিয়ার গ্যাংস্টার ঘরানার এ সিনেমায় আরও অভিনয় করছেন অজয় দেবগণ, ইলিয়ানা ডি’ক্রুজ, এশা গুপ্ত, বিদ্যুত জাম্ময়াল, সঞ্জয় মিশ্র প্রমুখ।