২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতা থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’

কবিতা থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’ নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 07:27 PM

Updated : 12 Apr 2022, 12:08 AM

হারাণপুর গ্রামের গল্প এটি। ছোট্ট শিশুর মুখে সে গ্রামের বর্ণনায় উঠে আসে দুই ধর্মের দুই নর-নারীর প্রণয় ও পরিনতির গল্প। কবি মাসুদ পথিকের ‘জল ও পানি’ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

বরিশালের প্রত্যন্ত গ্রামে সম্প্রতি সম্পন্ন হয়েছে ‘জল ও পানি’র চিত্রগ্রহণের কাজ। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন- “কবিতার মতো সহজ-সরল ও কাব্যিক চিত্রে কাজটি উপস্থাপন করতে চেয়েছি। সিনেমাটিতে গ্রামীন পটভূমিতে সাম্প্রদায়িক মনস্তত্বের গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।”

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাপ্পিরাজ, নুসরাত জেরি, বদরুদ্দোজ্জা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও মাষ্টার আপন।  চলচ্চিত্রটির শিরোনাম সংগীতে কন্ঠ দিয়েছেন আদনান রুশদি ও নাদিয়া ডোরা। 

অন্তর্জালে মুক্তির আগে ‘জল ও পানি’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন এর নির্মাতা।