২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে মৌসুমী-ফেরদৌস-পূর্ণিমা

ঈদ অনুষ্ঠানমালায় বাংলাভিশনের বিশেষ আয়োজন সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘তারায় তারায় আনন্দ উৎসবের গল্প’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2017, 05:49 PM

Updated : 12 Apr 2022, 12:08 AM

এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করেছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। ‘তারায় তারায় আনন্দ উৎসবের গল্প’ শিরোনামে এই অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি বাংলাভিশনে সম্পন্ন হয়। সোনিয়া হোসেন-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।

প্রযোজক বলেন, “চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা সব প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়। সব প্রজন্মের কাছে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই তিন অতিথির তারকা হওয়ার গল্প জানতে পারবো এই অনুষ্ঠানে। এছাড়াও বর্তমানের চলচ্চিত্র শিল্প সম্পর্কে অতিথিরা কথা বলেছেন।”

ঈদ-উল-আযহা’র বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।