২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে ‘প্রাঙ্গণেমোর’-এর দুই নাটক

১১ ও ১৩ আগস্ট সন্ধ্যায় ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’ ও ‘ঈর্ষা’ নামে দুটি নাটক মঞ্চস্থ করবে প্রাঙ্গণেমোর নাট্যদল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 09:53 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১১ আগস্ট সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে দলটির ২তম প্রযোজনা ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’। কবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে অর্পূব কুমার কুন্ডুর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা।

নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সংগীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন। নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হীরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান টুসি।

১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে দলটির ৮ম প্রযোজনা ‘ঈর্ষা’। সৈয়দ শামসুল হক রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হীরা।

নাটকটিতে সংলাপ রয়েছে মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ব্যাপ্তি ১৬ মিনিট।