মানাম আহমেদের ছেলে গিটারিস্ট জেহীনের আত্মহত্যা
আত্মহত্যা করেছেন মাইলসের সদস্য মানাম আহমেদের ছেলে ও মেকানিক্স ব্যান্ডের গিটারিস্ট জেহীন আহমেদ। বিকেল তিনটায় ধানমণ্ডিতে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
জেহীনের মৃত্যুর খবরটি গ্লিটজকে নিশ্চিত করেছেন মেকানিক্স ব্যান্ডের বুকিং এজেন্ট মিঠুন হাসান। জেহীন ছিলেন মানাম আহমেদের বড় ছেলে।
মিঠুন বলেন, “আজ তিনটার দিকে জেহীনের মৃত্যু হয়েছে।”
জেহীনকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। ল্যাবএইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারসাইফুর রহমান লেনিন জানিয়েছেন, “জেহীন আত্মহত্যা করেছেন। তার গলায় দড়ি দিয়ে ফাঁস নেওয়ার চিহ্ন পাওয়া গেছে।”
জাহিন আহমেদের ফেইসবুক থেকে নেয়া
মেকানিক্স ব্যান্ডের তরফ থেকেও ফেইসবুকে নিশ্চিত করা হয়েছে জেহীনের মৃত্যুর খবর। জানানো হয়েছে, তার নামাজে জানাজা রোববার বাদ জোহর ধানমন্ডি ৬/এ তে অবস্থিত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে দাফন করা হবে তার মৃতদেহ।
সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত ইনডালো’র কনসার্টে পারফর্ম করে দেখা গেছে ২৭ বছর বয়সী জেহীনকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেকানিক্স ব্যান্ডের ভোকাল আফতাব-উজ-জামান ত্রিদিব।
তিনি লিখেছেন, “আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমরা কলিজার টুকরা জেহীন আহমেদ আমাদের সবািইকে ছেড়ে চলে গেছে। সবাই তার আত্মার জন্য প্রার্থনা করুন্”
জেহীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হামিন আহদেম, প্রীতম হাসান, আর্বোভাইরাস, নেমেসিস-এর মতো ব্যান্ডসহ সংগীত জগতের আরও অনেক তারকা।
