২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরস্পরকে দেখতে পাবে না শাহরুখের দুই প্রেমিকা

আনন্দ এল. রাইয়ের নতুন ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে। তবে একই সঙ্গে অভিনয় করলেও সিনেমায় একসঙ্গেপর্দা ভাগাভাগি করতে দেখা যাবে না তাদের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 05:41 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

নানা কারণেই প্রথম থেকে খবরের শিরোনাম হয়ে আসছে আনন্দ এল. রাই’য়ের নাম চূড়ান্ত না হওয়া নতুন সিনেমাটি। এতে প্রথমবারের মতো একটি বামনচরিত্রে দেখা যাবে কিং খান শাহরুখকে। এছাড়াও ‘যব তক হ্যায় জান’য়ের পর এ ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনাকাইফ।

ডিএনএ পত্রিকার এক প্রতিবেদন বলছে, এ ছবিতে ক্যাটরিনার চরিত্রটি নিতান্তই সাধাসিধা এক গ্রাম্য মেয়ের যে  শাহরুখকে ভালোবাসে। অন্যদিকে ক্যাটরিনাঅভিনয় করছেন সুন্দরী ও জনপ্রিয় এক অভিনেত্রীর চরিত্রে, শাহরুখকে যার প্রেমে পড়তে দেখা যাবে। ছবির কাহিনি অনুসারে যখন আনুশকার চরিত্রটি শেষহবে তারপরই শুরু হবে ক্যাটরিনার চরিত্র। সেজন্য একই ছবিতে অভিনয় করলেও পর্দা ভাগাভাগির সুযোগ পাচ্ছেন না তারা।

২০১২ সালের সাড়াজাগানো ছবি ‘যব তক হ্যায় জান’য়ে আনুশকা ও ক্যাটরিনাকে দেখা গিয়েছিলো পর্দা ভাগাভাগি করতে। নতুন ছবিতে আবারও তাদেরএকসঙ্গে দেখা যাবে এ দু’জনকে- এমনটাই আশা ছিলো ক্যাটরিনা ও আনুশকা ভক্তদের। এ সংবাদ হতাশই করবে তাদের।

সামনেই শুরু হবে এ ছবির দৃশ্যধারণের কাজ। ২০১৮’র ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।