দীর্ঘ ২০ বছর পর তামিল ছবিতে কাজল
সর্বশেষ শাহরুখ খানের বিপরীতে ‘দিলওয়ালে’ ছবিতে দেখা গেছে কাজলকে। সামনেই মুক্তি পাচ্ছে ধানুশের বিপরীতে কাজলের নতুন ছবি ‘ভিআইপি টু’। এ ছবির মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর তামিল সিনেমায় দেখা যাবে কাজলকে।
১৯৯৭ সালে প্রভু দেবা ও অরবিন্দ স্বামীর বিপরীতে ‘মিনসারা কানাভু’ সিনেমায় দেখা গিয়েছিলো কাজলকে। এ ছবির গানগুলো সে সময় ব্যাপক সাড়া ফেলেছিলো তামিল দর্শকদের মধ্য। এবারে প্রথমবারের মতো তামিল অভিনেতা ধানুশের বিপরীতে দেখা যাবে কাজলকে। ‘ভিআইপি টু’য়ের মাধ্যমে দর্শক হৃদয়ে আলোড়ন তুলবে ধানুশ-কাজল জুটি- এমনটাই আশা করছেন সকলে।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে ধানুশ বলেন, “দীর্ঘ ২০ বছর পর তামিল সিনেমায় দেখা যাবে কাজলকে। তামিল ছবির দর্শকদের জন্য এটা একটা বড় ঘটনা। এখানে কাজলকে সবাই অনেক পছন্দ করে। সে একজন বড় মাপের তারকা। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।”
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক বেকার সিভিল ইঞ্জিনিয়ারের গল্প নিয়ে ২০১৪ সালে নির্মিত হয় ‘ভিআইপি’ সিনেমাটি। তিন বছর পর আসছে এর দ্বিতীয় কিস্তি ‘ভিআইপি টু’। এটি পরিচালনা করেছেন ধানুশের স্ত্রী ও রজনীকান্তের মেয়ে সুন্দরিয়া। ২৮ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে এ ছবিটি।
