২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে দীপিকাকে নিয়ে গাড়িতে ঘুরলেন রণবীর সিং

৬ জুলাই ৩৩-এ পা রাখলেন ভারতীয় অভিনেতা রণবীর সিং। নিজের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে গভীর রাতে তিনি ঘুরতে বের হন তার কথিত প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে নিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 05:55 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

জন্মদিনে নিজেই নিজেকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন রণবীর। আর তাতে প্রথম সওয়ারি হলেন দীপিকাই। মধ্যরাতে নতুন গাড়িতে করে এই জুটি ঘুরতে বের হন। মুম্বাইয়ের তাজ কোলাবা রেস্তোরাঁতে নৈশভোজও সারেন। 

 

এই জুটির প্রেমের গুজব বহুদিন ধরেই বাতাসে ভাসছে। এয়ারপোর্টে একত্রে যাওয়া আসা করা, প্রায়ই ঘুরতে বের হওয়া আর পারিবারিক সাক্ষাতের ঘটনাগুলো তাদের প্রেমেরই সাক্ষ্য বহন করে।

এমনকী সেলিব্রেটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ রণবীরের সামনেই দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুর ভবিষ্যতে তাদের ‘অনেক অনেক সন্তান হোক’ বলেও কামনা করেন! এরপরও গণমাধ্যমের সামনে এ বিষয়ে মুখ খুলতে নারাজ তারা।

গত কয়েক বছরে ‘গোলিও কি রাসলীলা : রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’-এর মতো ব্লকবাস্টার হিট ছবি উপহার দেওয়া এই জুটি পর্দায় আবারও ফিরবেন সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতী’ দিয়ে।

রণবীরের জন্মদিন উপলক্ষে সারাদিন জুড়েই তারকাদের সরব উপস্থিতি ছিল টুইটারে। ভূমি পেড়নেকর, শ্রদ্ধা কাপুর, শচীন টেন্ডুলকর, দিয়া মির্জা, রীতেশ দেশমুখ, প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারদের মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন তাকে।