২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানকে গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ?

শাহরুখ খান অভিনীত সিনেমায় ব্যস্ততার মধ্যেও সময় বের করে একটি গানের জন্য শুটিঙে অংশ নিচ্ছেন সালমান খান। বন্ধুত্বের প্রতিদান দিতে শাহরুখ নাকি তাই সালমানকে উপহার দিলেন ঝাঁ চকচকে এই নতুন গাড়ি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 07:07 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

আনন্দ এল রাইয়ের নাম ঠিক না হওয়া সিনেমায় শাহরুখকে দেখা যাবে এক বামনের ভূমিকায়। সিনেমার অন্যতম আকর্ষণ হলো, এর একটি গানে বন্ধুর সঙ্গে তাল মেলাবেন সালমান। মুম্বাই মিরর বলছে, সেই গানেরই শুটিং চলছে গত দুইদিন ধরে।

রেমো ডি’সুজার নির্দেশনায় বিশাল সেট সাজিয়ে চলছে গানের শুটিং। শ্যুটিং ক্রুয়ের সঙ্গে একসঙ্গে দুই খানের ছবিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে। এবার বলিউড লাইফ জানালো আরও এক চমকপ্রদ তথ্য। বাদশাহ খান নাকি দাবাং খান-এর এই বদান্যতা ফিরিয়ে দিয়েছেন সর্বশেষ মডেলের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে!

৪ জুলাই যশ রাজ স্টুডিওতেই নাকি শাহরুখের নতুন ছবির ওই গানের শুট হয়েছে। যদিও সলমন বা শাহরুখ কেউই ছবি বা গাড়ি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।