২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের ‘খেলারাম খেলে যা’

মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে সেলিব্রিটি গেম শো ‘খেলারাম খেলে যা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 09:58 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

সেলিব্রিটি গেম শো ‘খেলারাম খেলে যা’তে অংশ নিয়েছেন টিভি, চলচ্চিত্র এবং সংগীতজগতের এ প্রজন্মের আট জনপ্রিয় তারকা। তারা হলেন-কণা, কর্ণিয়া, মেহজাবীন, ঊর্মিলা, ইমরান, সাইমন, শিপন ও রোশান। বিএফডিসিতে সম্প্রতি এ অনুষ্ঠানের ধারণ কাজ শেষ হয়।

রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় ‘খেলারাম খেলে যা’ উপস্থাপনা করেছেন আমব্রিন।

অনুষ্ঠানটি প্রসঙ্গে রুম্মান রশীদ খান বলেন, “তারকারা পর্দার বাইরে কতটা বুদ্ধিদীপ্ত ও কতটা চৌকস খেলোয়াড় তা বের করাই ছিল অনুষ্ঠানের উদ্দেশ্য। অনুষ্ঠানের শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আর এ পুরস্কারটি কে পেয়েছেন, জানতে হলে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনে।”

রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় ‘খেলারাম খেলে যা’ প্রচারিত হবে ঈদের ৫ম দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।