ফোর্বসের সর্বোচ্চ আয়ের তারকাদের মধ্যে শাহরুখ, সালমান, অক্ষয়
ফোর্বস ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ আয়ের একশ তারকার তালিকায় উঠে এসেছে ভারতীয় তিন তারকা অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমারের নাম।
আইএএনএস খবর অনুযয়ী, ২০১৬’র জুন থেকে ২০১৭’র জুন মাস পর্যন্ত শাহরুখ খানের আয় ছিল তিন কোটি আশি লাখ ডলার। এই আয় নিয়ে তিনি অবস্থান করছেন তালিকার ৬৫ নম্বর স্থানে।
এই সময়ের মধ্যে সালমান খান আয় করেছেন ৩ কোটি ৭০ লাখ ডলার, তিনি আছেন ৭১ নম্বরে। অক্ষয় কুমারের আয় ৩ কোটি ৫৫ লাখ ডলার, তিনি আছেন ৮০ নম্বর স্থানে।
গত বছরে এই তালিকায় ছিলেন বলিউডের আরেক তারকা অমিতাভ বচ্চন। এবারের তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি।
র্যাপার শন কম্বস ওরফে পি ডিডি এই তালিকার এক নম্বর অবস্থানে, গত বছরে ১৩ কোটি ডলার আয় করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিয়ন্সে নোলস, সাড়ে দশ কোটি ডলারের বার্ষিক আয় নিয়ে। এরপরেই রয়েছেন হ্যারি পটার খ্যাত ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং, তার আয় সাড়ে নয় কোটি ডলার।
সেরা পাঁচে আরও আছেন র্যাপার ড্রেক, যার আয় ৯ কোটি ৪০ লাখ ডলার । পঞ্চম স্থানে আছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, তার আয় ৯ কোটি ৩০ লাখ ডলার।
এই তালিকায় রয়েছেন কেটি পেরি, রিহানা, এড শিরানদের মতো পপ তারকারা। আছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার, মার্কিন গলফার টাইগার উডস ও সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোভিচ।
