ভারতই পৃথিবীর সেরা দেশ : শাহরুখ
নিজের দেশ ভারতকে পৃথিবীর সেরা দেশ হিসেবে অভিহিত করেছেন অভিনেতা শাহরুখ খান। আন্তর্জাতিক অঙ্গনে দেশকে তুলে তুলতে নিজের ভালোলাগার কথাও প্রকাশ করেন তিনি।
অনলাইন প্রচার মাধ্যম ‘টেড টকস’য়ের আসরে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে বক্তব্য রাখেন শাহরুখ খান। শাহরুখ-এর মনোমুগ্ধকর এ বক্তব্যে ছিলো মানবতা ও ভালবাসার বাণী। সম্প্রতি দেশে ফিরে আন্তজার্তিক আসরে যোগদানের অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
২৮ এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে ‘টেড টকস’য়ের আসরে বক্তব্য বলিউড বাদশাহ শাহরুখ খান। বলিউডের রোমান্টিক হিরো হিসেবে তিনি যে তথ্য-প্রযুক্তির এ আসরে ভালবাসার বার্তা ছড়াবেন তা আর নতুন কি। তবে ভারতকে বিশ্ব দরবারে সুন্দরভাবে উপস্থাপনের জন্য এবং বিশ্ব মানবতার কথা জোড় দিয়ে বলায় প্রশংসিত হয়েছেন ‘রইস’ তারকা।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাতকারে শাহরুখ বলেন, “আমি খুবই আনন্দিত যে সবাই আমার বক্তব্য পছন্দ করেছে। টেড টকস’য়ের এ আসর আমার কাছে আর দশটা সাধারণ টেক শো’য়ের মতো নয়। এটা ছিলো অনেক বড় একটি অভিজ্ঞতা। আমার এ বক্তব্য যাদের কাছে ভালবাসাপূর্ণ ও প্রেমময় বলে হয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আমার দেশ আমাকে এই ভালবাসা দিয়েছে বলেই আমি বিশ্ব দরবারে তা প্রকাশ করতে পেরেছি। ভারতের চেয়ে সেরা পৃথিবীর আর কোনো দেশই নয়। আমি আমার দেশ ও দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ।”
এ সময় তিনি আরও বলেন, “একজন রোমান্টিক তারকা হিসিবে আমি যে সিনেমা ও বলিউড নিয়ে বলার পাশাপাশি প্রেম ও ভালবাসার কথা বলবো সেটিই স্বাভাবিক। তবে আমি মনে করি বিশ্বের বড় বড় জায়গায় ভারতকে যথাযথভাবে উপস্থাপন করা আমাদের সবারই দায়িত্ব। আমাদেরে দেশ সম্পর্কে এখনও অনেকেই তেমন কিছু জানে না। ভারতীয়দের মধ্যে যে মানবিক মূল্যবোধ আজও টিকে আছে তা পশ্চিমাদের ভেতর ছড়িয়ে দেয়া একজন ভারতীয় হিসেবে আমার দ্বায়িত্ব বলে মনে করেছি।”
ভবিষ্যতে নিজেকে ভারতের বিশ্বদূত হিসেবে দেখতে চান কি না? এ পশ্নের জবাবে শাহরুখের বলেন, “শুধু আমি নই, যে কোনো ভারতীয় নাগরিক যখন আন্তর্জাতিক কোনো আসরে প্রতিনিধিত্ব করেন তখন তিনি ১২৫ কোটি ভারতীবাসীরই প্রতিনিধিত্ব করেন। তাই আমাদের উচিত দেশকে সুন্দরভাবে বিশ্ব দরবারে তুলে ধরা।”
