২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বাংলা টিভিতে ‘রোমান্টিক শর্ট ফিল্ম ফেস্ট’

ঈদুল ফিতরে এবার ‘রোমান্টিক শর্ট ফিল্ম ফেস্ট’ নিয়ে আসছে যুক্তরাজ্যভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 02:49 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা টিভি জানিয়েছে, এই ফেস্টের আওতায় ঈদের ৫ দিন রাত ৮টায় এক বা একাধিক ‘রোমান্টিক’ শর্ট ফিল্মের প্রিমিয়ার হবে। যৌথভাবে এই ফেস্টের প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শর্ট ফিল্ম সাম্প্রতিক সময়ের খুব জনপ্রিয় একটি শিল্প মাধ্যম।… এই জনপ্রিয়তাকে সারা দেশে ছড়িয়ে দিতেই বাংলা টিভি ও টাইগার মিডিয়ার এই বিশেষ আয়োজন।”

এ আয়োজন সামনে রেখে মঙ্গলবার বাংলা টিভি ও টাইগার  মিডিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক এবং টাইগার মিডিয়ার সি ই ও জাহিদ হাসান অভি উপস্থিত ছিলেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে।

বাংলা টিভি জানিয়েছে, শিগগিরই শর্ট ফিল্মগুলোর প্রমো প্রচার করবে তারা।

১৮ বছর লন্ডন থেকে ইউরোপে সম্প্রচারের পর বাংলা টিভি চলতি বছর ১৯ মে থেকে বাংলাদেশে সম্প্রচার শুরু করছে।