আবার ‘নদ্দিউ নতিম’
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামী ৯ মে ‘নদ্দিউ নতিম’ এর ২২তম মঞ্চায়ন।
গত এপ্রিল মাসে দেশে ও দেশের বাইরে ‘নদ্দিউ নতিম’ নাটকের ৩টি সফল প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটার দর্শকদের মন জয় করেছে।
আগামী ৯ মে মঙ্গলবার, সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে ‘নদ্দিউ নতিম’ এর ২২তম মঞ্চায়ন।
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।
নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসংগীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসংগীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান।
