২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ম্যাডোনার বায়োপিক

মার্কিন পপ তারকা ম্যাডোনা’র তরুণ বয়সের জীবন নিয়ে ইউনিভার্সাল স্টুডিওজ তৈরি করবে সিনেমা ‘ব্লন্ড অ্যাম্বিশন’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2017, 09:49 PM

Updated : 11 Apr 2022, 11:27 PM

ভ্যারাইটি বলছে, এলিস হল্যান্ডার-এর চিত্রনাট্য ‘ব্লন্ড অ্যাম্বিশন’-এর স্বত্ত্ব এরইমধ্যে কিনে নিয়েছে ইউনিভার্সাল স্টুডিওজ। ২০১৬ সালে লেখা সেরা চিত্রনাট্যের তালিকার শীর্ষে উঠে আসে এটি। চিত্রনাট্যটিতে উঠে এসেছে আশির দশকের প্রথমদিকে ম্যাডোনার কেরিয়ার নিয়ে সংগ্রামের কথা। ওই সময়ে সংগীতে কেরিয়ার গড়তে নিউ ইয়র্কে এসে সমস্যায় পড়া, সংগীত ইন্ডাস্ট্রিতে তাকে বাঁকা চোখে দেখা এবং ব্যক্তিজীবনের সম্পর্কগুলো নিয়ে তৈরি হবে সিনেমাটি।

ইউনিভার্সাল পিকচার্সের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবে ব্রেট র‌্যাটনার-এর সংস্থা র‌্যাটপ্যাক এবং মাইকেল ডি লুকা। বেলভিউ পিকচার্স-এর জন জাওজির্নিও যুক্ত হবেন সিনেমাটির সঙ্গে।

১৯৮৩ সালে নিজের প্রথম অ্যালবাম দিয়েই যুক্তরাষ্ট্রের সংগীত জগৎ কাঁপিয়ে দেন ম্যাডোনা। পরের বছরের অ্যালবাম ‘লাইক আ ভার্জিন’ও বিক্রির হিসাবে উঠে আসে টপচার্টের শীর্ষে