২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়া ফেলেছে ‘ফিরবো না আর ঘরে’

পহেলা বৈশাখের আগেই চৈত্রসংক্রান্তিতে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার প্রথম গান। গানটির শিরোনাম ‘ফিরবো না আর ঘরে’। যা ইতমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 07:57 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

বৃহস্পতিবার জি-সিরিজের ইউটিউব চ্যানেল ‘জি-সিরিজ মিউজিক’-এ গানটি আপলোড করা হয়। ইউটিউবে আপলোড করার পরে মঙ্গলবার পর্যন্ত গানটি ৪২ হাজার ৮৭৭ বার দেখা হয়েছে।  গানটিতে কন্ঠ দিয়েছেন মমতাজ। গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার আসিফ ইকবাল। আর সুর করেছেন  সুরকার ও সংগীতপরিচালক প্রিন্স মাহমুদ।

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ।  থ্রিলারধর্মী ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সিনেমায় ভাবনা ও পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। সিনেমার সংগীতপরিচালনা করছেন ইমন সাহা। মাহফুজ ও জয়া আহসান অভিনীত ‘জিরো ডিগ্রি’র পর এটি নির্মাতা অনিমেষ আইচের দ্বিতীয় চলচ্চিত্র।