২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিণত সঞ্জয়ের চেহারায় রণবীর

পঞ্চাশোর্ধ সঞ্জয় দত্ত’র বেশে রণবীর কাপুর-এর কিছু ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 09:47 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

রণবীর কাপুর এখন ব্যস্ত রয়েছেন সঞ্জয় দত্ত’র বায়োপিকের কাজ নিয়ে। নাম ঠিক না সিনেমাটির প্রধান চরিত্রের এই অভিনেতাকে গত বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে সঞ্জয় কাপুরের বেশ-ভূষাতেই। এর আগেও সঞ্জয়ের বেশে রণবীর কাপুর-এর কিছু ছবি ঝড় তুলেছিল অনলাইনে, তবে সেটি ছিল সঞ্জয়ের তরুণ বয়সের সময়কার চেহারা। তবে এবার রণবীর ধরা দিলেন পরিণত সঞ্জয়-এর চেহারায়।

পঞ্চাশোর্ধ সঞ্জয় এখন ঠিক যেভাবে হাজির হন ভক্তদের সামনে ঠিক সেভাবেই দেখা গেছে রণবীরকেও। কাঁচাপাকা দাড়ি, ব্যাকব্রাশ চুল এবং পাকানো গোঁফের সঙ্গে কপালে তিলকটাও লাগানো ঠিক সঞ্জুবাবার মতোই।

কিছুদিন আগেই এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে রণবীর জানিয়েছিলেন সঞ্জয় দত্ত’র বায়োপিকের কাজ সিংহভাগ সম্পন্ন হয়ে গেছে।

তিনি বলেন, “সঞ্জয় দত্ত’র বায়োপিকে আমি অভিনয় করতে পেরে খুবই গর্ববোধ করছি। বিনোদ স্যার (সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়া) এবং সঞ্জয় স্যারের প্রতি এজন্য আমি কৃতজ্ঞ।”

সিনেমাটিতে রণবীর কাপুর-এর পাশাপাশি অন্যান্য চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, সোনম কাপুর এবং দিয়া মির্জাকে। সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার হিরানী।