টাইগার শ্রফকে ‘হিজড়া’ বললেন রাম গোপাল বর্মা
নারী দিবসের পোস্টে বলিউড তারকা সানি লিওনিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন ‘সরকার’ পরিচালক রাম গোপাল বর্মা। এবারে ‘বাঘী’ তারকা টাইগার শ্রফকে হিজড়া বলে অভিহিত করলেন তিনি!
ক’দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফকে বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর-এর সঙ্গে তুলনা করেছিলেন পরিচালক রাম গোপাল বর্মা। এ সময় টাইগারের একটি খোলামেলা ছবি প্রকাশ করে তাকে ‘বিকিনি তারকা’ বলেও মন্তব্য করতে ছাড়েননি এই পরিচালক। সম্প্রতি বলিউড অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়া্লের সঙ্গে মুঠোফোন আলাপে টাইগারকে সরাসরি ‘হিজড়া’ বলেই মন্তব্য করেন এ তামিল পরিচালক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, টাইগারকে নিয়ে নানা সময়ই বেশ আপত্তিকর মন্তব্য করেছেন এ পরিচালক। এমনকি তাকে ‘নারীসুলভ’ ও ‘হিজড়া’ বলেও এর আগে অভিহিত করেছেন তিনি। কিন্তু বরাবরের মতো এবারও এ প্রসঙ্গে তেমন কোনো উচ্চ-বাচ্য করননি এই নবাগত তারকা। সম্প্রতি এক ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, “রাম গোপাল বর্মা একজন সিনিয়র নির্মাতা। অনেক বছর ধরে ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে কাজ করছেন তিনি আর আমি সবেমাত্র এসেছি। তাছাড়া প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে আমি মনে করি। তাই এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না।”
এ সময় টাইগার আরও বলেন, “আমাকে যদি কেউ ‘হিজড়া’ বলেন তবে তার উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে, কথাটি সত্যি নয়।” টাইগারের এই সংযত আচরণে বেশ খুশি হয়েছেন তার পরিবার। এ তারকার মা ও বোন বলেছেন, এমন শান্ত অথচ দৃঢ় জবাব দিয়েই টাইগার প্রমাণ করেছে যে সে সত্যিকারের পুরুষ।
