অলটাইম খিলগাঁও কনসার্ট
শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অলটাইম খিলগাঁও কনসার্ট’; পাওয়ার্ড বাই প্রাণ মাঠা। খিলগাঁও জাগরণী সংসদের সার্বিক সহযোগিতায় আয়োজিত হচ্ছে এই কনর্সাটটি।
খিলগাঁও জাগরণী সংসদ মাঠে অনুষ্ঠিতব্য এই কনর্সাটে গান গাইবেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু, ও মাহফুজা মম। এছাড়াও মঞ্চ মাতাতে থাকছে ব্যান্ডদল বর্তমান ও উত্তরণ।
এই প্রসঙ্গে প্রাণ বেকারির ব্র্যান্ড ম্যানেজার সামিউর রহমান বলেন, “খিলগাঁও কনসার্টের উদ্দেশ্য হচ্ছে- গানের মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়া। একইসঙ্গে ভোক্তাদের কাছে অলটাইম ও প্রাণ মাঠাকে আরও সহজে পৌঁছে দেওয়া। আশা করছি সফলভাবে কনসার্টটি অনুষ্ঠিত হবে।”
কনর্সাটটি বিকেল ৩টায় শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত। কনর্সাটে প্রবেশপত্র হিসেবে অলটাইম অথবা প্রাণ মাঠার যেকোনো একটি প্যাকেট ক্রয় করতে হবে ।
