২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ত্রিভুজ প্রেমে ‘তুষি’

সিএমভি’র ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো মিউজিক্যাল থ্রিলার ফিল্ম ‘না’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 08:36 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

কণ্ঠশিল্পী রনির গাওয়া গানটিতে মডেল হয়েছেন ‘আইসক্রিম’খ্যাত চিত্রনায়িকা নাজিফা তুষি ও র‌্যাম্প মডেল ইফতেখার জায়েভ। এটি নির্মাণ করেছেন মুস্তাফি শিমুল।

মিউজিক্যাল ফিল্মটিতে ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মতোই দুই নায়কের বিপরীতে অভিনয় করেছেন তুষি। তিনি বলেন, ‘এটা বেশ মজার বিষয়, এবারও আমার বিপরীতে পর্দা ভাগাভাগিতে দু’জনকেই পেলাম। তবে এবারের বৈচিত্র একজন নায়ক আরেকজন গায়ক। প্রথম কথা হচ্ছে ‘না’ গানটি আমার অসম্ভব পছন্দ। আর যে ভিডিওটি তৈরি হয়েছে- সেটি এক কথায় দুর্দান্ত। থ্রিলারে ভরপুর একটি প্রেমের সিনেমা। শুটিংয়ে আমরা অনেক খেটেছি। প্রকাশের পর সেটি দেখে সত্যিই আপ্লুত।’’

এদিকে গানটির কণ্ঠশিল্পী রনি বলেন, ‘‘না’-এর পেছনে গেল দুই মাস আমাদের অনেকগুলো মানুষের অসংখ্য দিন-রাত নির্ঘুম কেটেছে। আমরা চেষ্টা করেছি চলমান অডিও এবং ভিডিও ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে। চেষ্টা ছিলো রক গানের সূত্র ধরে একটি স্বল্পদৈর্ঘ্য থ্রিলার ফিল্ম তৈরির। সেটি এবার তুলে দিলাম সবার হাতে। বিচারের ভার আপনাদের কাছে।’’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে নির্মিত-প্রকাশিত ‘না’ এর ভিডিও ছাড়াও অডিও গানটি এখন শোনা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপ-এ।