কখনোই মুক্তি পাবে না যে বলিউড সিনেমাগুলো!
তৈরি হয়েছিল কিন্তু নানা কারণে বন্ধ হয়ে যাওয়া কিছু বলিউডি সিনেমার কথা, যেগুলো আর কখনোই মুক্তি পাবে না।
বলিউডে প্রতিবছর অনেক সিনেমাই নির্মিত হয়। কিন্তু নানা কারণেই মুক্তির আলো দেখে না অনেক ছবি। এ তালিকায় রয়েছেন দেবানন্দ, অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকারা। চলুন জেনে নিই এমনই কিছু ছবির কথা।
জানা না দিল সে ডোর:
পরিচালক বিজয় আনন্দের ‘জানা না দিল সে ডোর’ ছবিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা দেবানন্দ। শুটিং চলাকালীন সময়ে হার্ট অ্যাটাকে মারা যান বিজয় আনন্দ। ফলে আর কখনোই শেষ হয়নি এ ছবির কাজ।
ঘটা করে শুরু হয়েছিলো শুটিংয়ের কাজ, হয়েছিলো জাঁকজকম মহরত অনুষ্ঠানও। কিন্তু শেষ পর্যন্ত কোনো এক অজ্ঞাত কারণে মুক্তি পায়নি সুভাষ ঘাই পরিচালিত এ সিনেমাটি। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনের মতো বড় তারকা।
বিনোদ খান্না, সঞ্জয় দত্ত ও সালমান খানের মতো নামকরা অভিনেতাদের নিয়ে শুরু হয়েছিলো ‘দশ’ সিনেমার কাজ। কিন্তু ছবির মাঝ পথে পরিচালক মুকুল এস আনন্দ মারা গেলে সেখানেই থেমে যায় এই ছবির কাজ।
পরিচালক টি রামা’র ‘খবরদার’ সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও কমল হাসান। কিন্তু ছবিটির মুক্তি কেন হয়নি, সে তথ্য এখনও অজানা।
পরিচালক দীনেশ শৈলেন্দ্রের এই কমেডি সিনেমায় অভিনয় করেছিলেন রনধীর কাপুর, সীমা বিশ্বাস, শিল্পা শিরোদকর, কমল হাসান সহ আরও অনেক নামকরা অভিনেতা। এই সিনেমাটিও পরে আর আলোর মুখ দেখেনি।
চন্দনদস্যু বীরাপ্পনকে নিয়ে ‘লেটস ক্যাচ বীরাপ্পন’ নামে একটি সিনেমা বানিয়েছিলেন রাম গোপাল ভার্মা। কিন্তু শেষ পর্যন্ত কাজটি শেষ করেননি পরিচালক।
জেপি দত্তের এই ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ খান্না, বিনোদ চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীর মতো তারকারা। জানা গেছে আর্থিক সমস্যার কারণে সিনেমার কাজ শেষ করতে পারেননি পরিচালক।
শেখর কাপুর, আমির খান, রাভিনা ট্যান্ডন. রেখা ও নাসিরউদ্দিন শাহ অভিনীত এ সিনেমাটি মুক্তির আগেই বেশ আলোচিত ছিলো। বেশির ভাগ অংশের শুটিংও শেষ হয়ে গিয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত এই ছবিটিও মুক্তির আলো দেখতে পায়নি আর্থিক সমস্যার কারনেই ।
অমিতাভ বচ্চন ও জাভেদ আখতার অভিনীত এ সিনেমাটি মুক্তি পায়নি, কেন? সেই কারন এখনও অজানা ।
