২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রাজশাহীতে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2017, 07:13 PM

Updated : 11 Apr 2022, 11:12 PM

প্রথমবারের মতো রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পদ্মাপাড়ের উন্মুক্ত লালন মঞ্চে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ উৎসব। রাজশাহী চলচ্চিত্র সংসদ এ উৎসবের আয়োজন করেছে। মহানগরীর তিনটি ভেন্যুতে একযোগে এ উৎসব চলবে। এ আয়োজনে দেশ-বিদেশের ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে।

রাজশাহী চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক জানান, মহানগরীর উন্মুক্ত লালন মঞ্চ ও বড়কুঠি মুক্তমঞ্চে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ চলচ্চিত্র উৎসব চলবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

২১ মার্চ বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেন্যুতে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এতে প্রধান অতিথি থাকবেন। উৎসবে জনপ্রিয় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বলেও জানান চলচ্চিত্র সংসদের এ নেতা।