ইউটিউবে ‘দূরবীন’
মুক্তির আগে থেকেই ইউটিউবে গানের জন্য ঝড় তুলেছিলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরবীন’। অবশেষে বৃহস্পতিবার রাতে ইউটিউবে মুক্তি পেলো ‘দূরবীন’।
ইউটিউবে একে একে মুক্তি পেয়েছিলো ‘দূরবীন’ স্বল্পদৈর্ঘ্যের ‘মোমের দেয়াল’, ‘তুমিহীনা’, ‘মন ওড়া’ ও ‘মুক্তি’ শিরোনামের চারটি গান। তবে শেষ গানটিতে মুক্তির সময় শ্রোতা-দর্শকদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তির দিনক্ষনও জানিয়ে দেওয়া হয়েছিলো। তারই ধারাক্রমে অবশেষে ১৬ই মার্চ অনলাইনে মুক্তি পেলো ‘দূরবীন’।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরবীন’য়ে জুটি বেঁধে অভিনয় করেছেন তাহসান খান ও নাদিয়া। এছাড়াও অন্যান্য যারা অভিনয় করেছেন, রাজত্ব ব্যান্ডের তৌফিক আহমেদ, মনসুর মুস্তাফিজ, সোহান বাবু প্রমুখ।
নির্মাণের পাশাপাশি ‘দূরবীনে’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা ভিকি নিজেই। আর সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াত অর্পণ।
এইচ টি এম রেকর্ডস এর ব্যানারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তাহসিন এন রাকিব এবং সহযোগী প্রযোজক হিসেবে আছেন মুহাম্মাদ তাজুল ইসলাম। এটি একটি মোশন ভাস্কর নির্মাণ।
