২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ বছরের বৃদ্ধ ভক্তকে দেখে আপ্লুত ‘বেগম জান’!

‘বেগম জান’ সিনেমার প্রচারণায় গিয়ে শতবর্ষের এক বৃদ্ধভক্তের সঙ্গে সুন্দর সময় পার করলেন অভিনেত্রেী বিদ্যা বালন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 09:57 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

সৃজিত মুখার্জীর দর্শকপ্রিয় বাংলা সিনেমা ‘রাজকাহিনি’র হিন্দি সংস্করণ ‘বেগম জান’-এ এক পতিতা পল্লীর সর্দারনীর চরিত্রে দেখা যাবে বিদ্যা বালনকে। সম্প্রতি এই ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এরই মধ্যে ঘটল মজার এক ঘটনা!

বলিউড হাঙ্গামা জানায়, মুম্বাইতে প্রচারণার সময় বিদ্যার সঙ্গে দেখা করতে আসেন ১০০ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি জানান, বিদ্যার অনেক বড় ভক্ত তিনি আর তার সঙ্গেই শততম জন্মদিন পালন করতে  বিমানে করে কলকাতা থেকে মুম্বাইতে এসেছেন তিনি!

বিদ্যা অভিনীত ‘পরিনীতা’ সিনেমাটি ১০০ বারের বেশি দেখেছেন বলে জানান জয়ন্তী ভাই মেহতা নামের সেই ভক্তটি। শততম জন্মদিনে বিদ্যা বালনকে পাশে পেয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি!

১৪ এপ্রিল হলে মুক্তি পাচ্ছে ‘বেগম জান’। ১৯৪৭ সালের দেশবিভাগের পটভূমিতে এক পতিতাপল্লীর নারীদের জীবন সংগ্রামের কাহিনিকে ঘিরে এই সিনেমাটি তৈরি হয়েছে।